শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যৌতুক না দেয়ায় গৃহবধূকে বিষ প্রয়োগে হত্যা

চাহিদামত যৌতুক না দিতে পারায় এক গৃহবধূকে পিটিয়ে ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার নাটোরের বড়াইগ্রাম উপজেলার পারকোল গ্রামে এ ঘটনা ঘটেছে।

ওই গৃহবধূর নাম রুমা খাতুন (৩২)। এ ঘটনায় সোমবার নিহতের চাচা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

নিহতের স্বজনরা জানায়, প্রায় ১২ বছর আগে উপজেলার কুমরুল গ্রামের ইউসুফ আলীর মেয়ে রুমার সঙ্গে পারকোল গ্রামের মৃত ফজের আলীর ছেলে মিজানুর রহমানের (৪২) বিয়ে হয়।

বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে মিজানুর তার স্ত্রীকে মারপিট করতো। এ নিয়ে ইতোপূর্বে একাধিকবার গ্রাম্য সালিশও হয়েছে।

গত শনিবার সন্ধ্যায় এক লাখ টাকা যৌতুক এনে দিতে রাজি না হওয়ায় মিজান তার স্ত্রীকে বেধড়ক মারপিট করে।

পরে রুমা বিষ পান করেছে বলে মিজান মোবাইলে তার শ্বশুর বাড়িতে জানিয়ে সে আত্মগোপন করে।

খবর পেয়ে রুমার বাবার বাড়ির লোকজন এসে তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রোববার রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজে নেয়ার পথে রুমা মারা যায়।

এদিকে, রুমাকে মারপিটের পর তার মুখে জোরপূর্বক বিষ ঢেলে হত্যা করা হয়েছে বলে তার স্বজনেরা দাবি করেছেন।

এ ঘটনায় রুমার চাচা আবুল কালাম আজাদ বাদী হয়ে সোমবার দুপুরে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন।

বড়াইগ্রাম থানার এসআই মাসুদ করিম জানান, সোমবার লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত