রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৫৬ শিক্ষার্থী অনুপস্থিত


দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর জেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৫৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। গড় অনুপস্থিতির হার ০.২০ শতাংশ।
এবার রংপুর জেলায় ২৮ হাজার ৩০৮ জন পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেয় ২৮ হাজার ২৫২ জন। মোট ৪৬ টি কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোনো বহিষ্কার ছিল না।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলা প্রথমপত্র পরীক্ষা সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে।
এদিকে পরীক্ষা শুরুর পর সকাল সাড়ে ১০ টায় রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ এবং জেলা প্রশাসক রাহাত আনোয়ার জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,রংপুর কালেক্টরেট স্কুলসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













