রংপুরে ‘বন্ধুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত


রংপুরের পীরগঞ্জের চন্ডিপুরে কথিত ‘বন্ধুকযুদ্ধে’ হুমায়ুন কবীর নামের এক ডাকাত নিহত হয়েছে। এ সময় পুলিশ একটি শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহত হুমায়ুনের বাড়ি বরিশাল জেলার কোতোয়ালির ডেফুলিয়া গ্রামে।
সোমবার শেষ রাতে এ ঘটনা ঘটে।
গতকাল সোমবার বিকালে ডিবি পুলিশ পরিচয়ে এক পাট ব্যবসায়ীর কাছ থেকে ১৩ লাখ টাকা ছিনতাই করেছিল নিহত হুমায়ুনের নেতৃত্বে পাঁচ ডাকাত। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করেছিল।
পুলিশ জানায়, আরও বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একটি দল এবং আরও অস্ত্র আছে এমন খবরে সোমবার মধ্যরাতে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে হুমায়ুনের লোকজন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে হুমায়ুন নিহত হয়।
ছোট উজিরপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন জানান, সোনালী ব্যাংক পীরগঞ্জ শাখা থেকে ১৩ লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন পাট ব্যবসায়ী ও ছোট উজিরপুর গ্রামের দুলা মিয়া ছেলে হাফিজুর রহমান।
পীরগঞ্জ-খালাশপীর রোডের বাহাদুরপুর নামক স্থানে আসার পর একটি নোয়া গাড়ি মোটরসাইকেলটির গতিরোধ করে। পরে পাঁচজন এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীকে গাড়িতে তুলে নেয়। স্থানীয়রা বুঝতে পেরে গাড়িটিতে ধাওয়া করে। শাল্টি গোপালপুর এলাকায় রাস্তায় বেরিকেড দিয়ে গাড়িটিসহ ওই ব্যবসায়ী এবং পাঁচ ছিনতাইকারীকে আটক করে স্থানীয়রা।
নিহতের বিষয়টি নিশ্চিত করে রংপুর পুলিশের এএসপি সাইফুল ইসলাম সাইফ জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













