সন্ত্রাস নির্মূলে সেনাশক্তি চায় ৬২ শতাংশ ভারতীয়


ভারত পছন্দ করে শক্তির স্বাভাবিক ব্যবহার। কিন্তু ভারতীয়রা এখন বিশ্বে কঠোর অবস্থানে দেখতে চায় ভারতকে। ভারতের ৬২ শতাংশ মানুষ বিশ্বাস করে, সন্ত্রাসবাদকে পরাজিত করতে সামরিক শক্তির ব্যবহারই সবচেয়ে ভালো উপায়। আর ৬৩ শতাংশ সামরিক ব্যয় বাড়ানোর পক্ষে।
পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে ফলে বলা হয়েছে, দুই-তৃতীয়াংশ ভারতীয় দেশ পরিচালনা নিয়ে সন্তুষ্ট এবং প্রতি ১০ জনের ৮ জন বিশ্বাস করে, অর্থনীতি ভালো করছে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি জনগণের সমর্থন এখনো তুঙ্গে। ৮১ শতাংশ মানুষ তাকে সমর্থন করছেন। যদিও ২০১৫ সালে সমর্থন হার ছিল ৮৭ শতাংশ।
পিউ রিসার্চ সেন্টারের বৈশ্বিক অর্থনীতিবিষয়ক পরিচালক ব্রুস স্টোকস টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের চেয়ে ভালো করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













