রংপুরে বাসের ধাক্কায় শ্রমিক লীগ নেতা নিহত


রংপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শ্রমিক লীগ নেতা নিহত হয়েছেন। ৩১ জুলাই সোমবার দুপুরে নগরীর দমদমা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত ) আজিজুল ইসলাম জানান, নিহত সবুজ মিয়া (৩০) রংপুর নগরীর ৩২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিদর্শক আজিজুল বলেন, বেলা ১টার একটার দিকে দমদমা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সবুজ। পথে রংপুর থেকে ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
দলীয় নেতা ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন


সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন













