রাঙামাটিতে বজ্রপাতে নিহত ২


রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে দুজন নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার দুটি স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করলে উপজেলার ঝর্ণাটিলা এলাকার বাসিন্দা মো. শাহজালাল (৩৫) ধানক্ষেত থেকে ফিরছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তিনি একই এলাকার আবদুল আজিজের ছেলে।
একই সময় উপজেলার কালাপাকুজ্জ্যা ইউনিয়নের গোয়ালঘরে গরু বাঁধার সময় বজ্রপাতে নিহত হয় ইসলামপুর এলাকার মো. শহীদ হোসেনের মেয়ে সালমা আক্তার (১৪)।
লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
আশরাফুল তানজিল, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামস্থ দুর্গাপূর এলাকায় স্থানীয়বিস্তারিত পড়ুন


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন













