মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাঙামাটিতে হোটেলে হোটেলে মুসল্লিদের হামলা

অনৈতিক কর্মকাণ্ড চলে এমন অভিযোগ তুলে আজ শুক্রবার রাঙামাটি শহরের রিজার্ভবাজারের অন্তত চারটি হোটেলে ভাঙচুর চালিয়েছে মুসল্লিরা। এ সময় ছয়জন নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ জুমার নামাজ শেষে রিজার্ভবাজার জামে মসজিদ থেকে কয়েকশ মুসল্লি মসজিদের সামনের হোটেল আল হেলালে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় হোটেলটি থেকে অন্তত চারজন নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। ভয়ে হোটেল মালিক, ব্যবস্থাপক ও কর্মচারীরা পালিয়ে যান।

একই সময় পাশের হোটেল প্রবাসী, হোটেল স্টার ও হোটেল হিলসিটিতেও হামলা চালানো হয়। এই হোটেলগুলো থেকে আরো দুই নারীকে আটক করা হয়। এ সময় উত্তেজিত মুসল্লিদের হামলায় দুই নারী আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয় এলাকাবাসী কামরুল, শাহীন ও মনির অভিযোগ করেছেন, রিজার্ভবাজারের কয়েকটি হোটেলে দিনের পর দিন অসামাজিক কার্যকলাপ চললেও এই বিষয়ে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছিল না। এমনকি একাধিক হোটেলে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মসজিদের সামনের হোটেলেও একই ধরনের ঘটনা ঘটছে। তাই জনগণ ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছে।

রিজার্ভবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও হোটেল হিলসিটির মালিক আনোয়ার মিয়া ভানু বলেন, ‘এইভাবে হামলার কোনো মানে নেই। কোনো অভিযোগ থাকলে তারা আমাদের বলতে পারত, পুলিশকেও জানাতে পারত। কিন্তু তা না করে এই হামলার কারণে ব্যবসায়িকভাবে রিজার্ভবাজার ক্ষতিগ্রস্ত হবে এবং পর্যটকরা এখানে আসবেন না।’

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শহীদুল্লাহ বলেন, ‘অসামাজিক কার্যকলাপের অভিযোগে স্থানীয় লোকজন কয়েকটি হোটেলে হামলা চালিয়েছে জেনে আমরা এসেছি এবং কয়েকজনকে আটক করা হয়েছে।’

কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়ে মো. শহীদুল্লাহ বলেন, কোনো হোটেলের বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশকে জানানো উচিত।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত