রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজনীতিতে নতুন মোড়, তৃণমূল বিএনপির মহাসচিব হলেন অভিনেতা আহমেদ শরীফ

সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপির মহাসচিব হিসেবে অভিনেতা আহমেদ শরীফের নাম ঘোষণা করা হয়েছে। মহাসচিব হিসেবে নাম ঘোষণার পর অভিনেতা আহমেদ শরীফ সবাইকে শুভেচ্ছা জানান।

রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দলটির নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় নাজমুল হুদা নিজেই এই নাম ঘোষণা করেন।

নাজমুল হুদা বলেন, এর আগে দলটির মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা আবেদ আলী। তবে তার বাড়ি চট্টগ্রাম হওয়ায় সাংগঠনিক কাজের সুবিধার্থে এই পরিবর্তন আনা হয়েছে। তবে আবেদ আলীকে দলটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

এ ছাড়া অনুষ্ঠানে তৃণমূল বিএনপির ঢাকা মহানগরের তিন শীর্ষ নেতার নামও ঘোষণা করেন দলটির প্রধান নাজমুল হুদা। মো. শাহজাহান সাজুকে সভাপতি, নিয়ামুল বাশাকে সাধারণ সম্পাদক ও লায়ন খালেদ আক্তারকে ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন।

অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও শিল্পপতি সালমান এফ রহমান প্রমুখ ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী