মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাস্তায় বসানো ২২০টি ময়লার ঝুড়ি চুরি হয়ে গেছে: সাইদ খোকন

ময়লা রাখার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বসানো ৫ হাজার ৭০০ ওয়েস্ট বিনের মধ্যে ২২০টি চুরি হয়ে গেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন। রাস্তার পাশের এসব ময়লার ঝুড়ি পাহারার জন্য নগরবাসীকে আহ্বান জানান মেয়র।

সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত ‘জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ময়লা-আবর্জনা পরিষ্কার বিষয়ে মেয়র বলেন, অনেক চেষ্টাতেও ময়লা-আবর্জনা নিয়ন্ত্রণে আসছে না। সবার সহযোগিতা ছাড়া এটা অসম্ভব।

অনুষ্ঠানে ডিআইটি এলাকায় একমাত্র পুকুরটি বেদখল ও ভরাট বিষয়ে অভিযোগ ছাড়াও এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন এলাকাবাসী।

আবদুর রশিদ নামের এক ব্যক্তি বলেন, ডিআইটি এলাকায় একমাত্র পুকুরটি ময়লা-আবর্জনায় ভরে গেছে। সেখানে অবৈধ দোকানপাটে ভরে গেছে। দখলদারদের অধিকাংশ প্রভাবশালী হওয়ার এলাকাবাসী কথা বলতে সাহস পান না।

সাইদ খোকন জানান, পুকুরটি নিয়ে যদি কোনো মামলা না থাকে, তবে চলতি সপ্তাহের মধ্যে এখানে উচ্ছেদ অভিযান চালানো হবে। দখলদারেরা হুমকি বিষয়ে পুলিশের সহকারী ডেপুটি কমিশনারকে জানাতে বলেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ