বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রায়পুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পৌর এলাকায় বৃহস্পতিবার দুপুরে সামিয়া আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ তার নিজঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

সে পৌরসভার ৬ নং ওয়ার্ড দেনায়েতপুর গ্রামের এসহাক বেপারি বাড়ির মুদি ব্যবসায়ী সালামত উল্লার মেয়ে ও রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

এ ঘটনায় স্কুলের শিক্ষক, ছাত্রী, স্বজন, পরিবার ও এলাকাবাসীর মাঝে শোক বিরাজ করছে। এই বিষয়ে মেয়েটির ভাই বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।

মহিলা ওয়ার্ড কাউন্সিলর স্বপ্না বেগম জানান, মেয়েটি দীর্ঘদিন এজমাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিল এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসাধীন ছিল।

কয়েকদিন আগে চিকিৎসা শেষে ঢাকা থেকে বাড়ি নিয়ে আসা হয়। আজ বৃহস্পতিবার সকালে তার মা মেয়ের কক্ষে নাস্তা দিয়ে আসে এবং কিছুক্ষণ পর গিয়ে দেখতে পান নাস্তার জায়গায় নাস্তা পরে আছে কিন্তু ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মেয়েটি ঝুলছে। পরে, মেয়ের ঝুলুন্ত লাশ দেখে মা চিৎকার দিয়ে অচেতন হয়ে মাটিতে লুটে পড়ে।

পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধারের জন্য ওই বাড়িতে গেলে এলাকার দুই জনপ্রতিনিধি ও পরিবারের লোকদের অনুরোধে তা বাড়িতে রেখে আসেন।

রায়পুর থানার কর্মকর্তার (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, ৬ নং ওয়ার্ডের পুরুষ ও মহিলা, কাউন্সিলর এবং পরিবারের অনুরোধে অসুস্থ্য মেয়েটির লাশ দাফনের জন্য রেখে আসা হয়েছে। মেয়েটির বড় ভাই থানায় অপমৃত্যু মামলা করেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত