বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রিশা হত্যার আসামি ওবায়দুলকে ধরিয়ে দেওয়ায় তিনজনকে সংবর্ধনা

ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা (১৫) হত্যার আসামি ওবায়দুল হককে (২৮) ধরিয়ে দেওয়ায় তিনজনকে সংবর্ধনা দিয়েছে নীলফামারীর ডোমার থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ডোমার থানার চত্বরে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভায় এ সংবর্ধনা দেওয়া হয়।

ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান। সংবর্ধিতরা হলেন উপজেলার সোনারায় এলাকার মাংস ব্যবসায়ী দুলাল হোসেন (৪৩), অটোচালক ঈসমাইল হোসেন(২৫) ও ইউপি সদস্য শাহজাহান আলী (৩৫)।

সংবর্ধনা পেয়ে পেয়ে দুলাল হোসেন আবেগালুপ্ত হয়ে বলেন, “আজ আমি ধন্য। যেদিন রিশা হত্যার আসামি ওবায়দুলকে আমি ধরিয়ে দেই সেদিন থেকেই আমি সেখানে যাই, আমাকে দেখে সবাই বলে ওই যে খুনিকে ধরিয়ে দেওয়া সাহসী মানুষটি। এ কথাটি যখনই শুনি তখনই মনে হয় প্রতিদিন এভাবে ভালো কাজ করি।”

নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, “রিশা হত্যার আসামি ওবায়দুলকে গ্রেপ্তারের জন্য যখন সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন ও পুলিশের অভিযান চলছে। ঠিক ওই সময়ে ডোমার থেকে দুলাল, শাহজাহান এবং ঈসমাইল আসামি ওবায়দুলকে পুলিশে ধরিয়ে দেন।” তিনি বলেন, “আজ আমরা তাদের সংবর্ধনা হিসেবে কিছু অর্থ দিতে পেরে ঋণমুক্ত হলাম।” এ সংবর্ধনা দেখে ডোমারের মানুষ তাদের মতো ভালো কাজ করতে আর ভয় বা দ্বিধা করবেন না বলে মনে করেন তিনি।

ডোমার থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে সভায় বক্তব্য দেন পৌর মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, ডোমার সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ শামসুদ্দিন হোসাইনী বক্তব্য দেন।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার (১৫) হত্যাকারী উপজেলার সোনারায় বাজার থেকে ওবায়দুল হককে (২৮) গ্রেপ্তার করা হয়। ওবায়দুলকে ধরে পুলিশে খবর দেন ওই এলাকার দুলাল, শাহজাহান এবং ঈসমাইল। ডোমার পুলিশ, ডিএমপি পুলিশ এবং র‍্যাব তাকে ধরে ঢাকায় নিয়ে যায়।
রিশা

রিশা
ওবায়দুল

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত