রেল লাইনে সেলফি, ট্রেনের তলায় ৫ যুবক, নিহত ৩


আবার সেলফি তুলতে গিয়ে বড় দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত তিন যুবক। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে দুই।
পূর্ব রেলের হাওড়া শাখায় বড় দুর্ঘটনা। লিলুয়া ও বেলুড় স্টেশনের মাঝে সেলফি তুলতে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল তিন জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও দু’জন। বেলুড় স্টেশনের কাছে শিবতলা এলাকায় এই দুর্ঘটনা হয়। ওই অন্ধকার এলাকায় ট্রেন লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়েই দুর্ঘটনা বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাঁচ জন যুবক ট্রেন লাইনের পাশে দাঁড়িয়েছিলেন। এঁদের মধ্যে দু’জন সেলফি তুলতে যান রেল লাইনে। এই সময়েই ডাউনের একটি ট্রেন এসে যায়। এর পরে ওই দু’জন ট্রেনের তলায় পড়েছে মনে করে বন্ধুদের বাঁচাতে রেল লাইনে চলে যান আরও তিন জন। ঠিক সেই সময়ে উল্টো দিক থেকে একটি ট্রেন এসে এই তিন জনকে চাপা দেয়। ঘটনাস্থালেই তাঁদের মৃত্যু হয়। যাঁরা প্রথমে ছবি তুলতে যান তাঁরা গুরুতর জখম নিয়ে বেলুড় জেনারেল হাসপাতালে ভর্তি। মৃতদের বয়স বা পরিচয় কিছুই জানা যায়নি।
জখমদের মধ্যে একজনে নাম তারকনাথ মান্না। তিনি দমদমের বাসিন্দা বলে জানা গিয়েছে। আর একজনের নাম কাজল বিশ্বাস। কোথায় বাড়ি তা এখনও জানতে পারেনি বেলুড় জিআরপি। দু’জনেরই বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে।
কী বলছেন প্রত্যক্ষদর্শীরা? দেখুন ভিডিও—
https://youtu.be/Eo8J7eS9-tE
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













