শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রোগীদের ভোগান্তি, সেবা নেই রাজবাড়ী পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

রাশেদ খান মিলন, রাজবাড়ী জেলা প্রতিনিধি: রোগীদের সীমাহীন ভোগান্তি ও নানা অনিয়মের মধ্য দিয়ে চলছে রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি।

পাংশা-কালুখালী উপজেলার প্রায় তিন লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র এ স্বাস্থ্য কমপ্লেক্সটি। এখানে চিকিৎসার জন্য আসা রোগীদের পড়তে হয় নানা ভোগান্তিতে। কমপ্লেক্সটির একমাত্র সরকারি অ্যাম্বুলেন্সটি পাঁচ মাস ধরে বন্ধ আছে। নষ্ট হয়ে পড়ে আছে এক্স-রে মেশিনটিও!

বর্তমানে এখানে ১৮ জন চিকিৎসক কর্মরত থাকলেও ছুটি, ট্রেনিং ও অন্যান্য কাজের কারণে প্রায় অধিকাংশ ডাক্তারই কর্মস্থলে থাকেন না। আর এ সুযোগে বাড়ছে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের দৌরাত্ম্।

এছাড়া এ হাসপাতালে কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি থাকলেও অপারেশন না হওয়ায় নষ্ট হতে চলেছে কোটি টাকার এসব যন্ত্রপাতি। কেবিনগুলোরও দরজা-জানালা ভাঙা, রোগীদের ব্যবহৃত টয়লেট ও ওয়ার্ডের ফ্লোরও থাকে অপরিষ্কার। আর খাবার পানির সংকট তো আছেই।

এদিকে কর্তব্যরত নার্সদের সেবার নামে চলে রোগীদের মানসিক নির্যাতন। নার্সদের বদলে হাসপাতালের আয়া ও ক্লিনারদের দিয়ে পুশ করানো হয় স্যালাইন, অক্সিজেন এবং ক্যাথিটার। মিন্টু সরদার নামের রোগীর এক স্বজন বলেন, গত বৃহস্পতিবার আমার এক দাদিকে ভর্তি করেছি। সারাদিনেও একবার ডাক্তারকে পাইনি।

বয়রাট মাঝাইল গ্রামের সেফালী বলেন, যারা কিছু টাকা দেন নার্সরা তাদের ওষুধ দেন। আমরা ওষুধ পাই না।

বাগদুলী গ্রামের কবির শেখ বলেন, গত মঙ্গলবার মাকে চিকিৎসার জন্য এনেছি কিন্তু সারা রাতের মধ্যে কোনো ওষুধ পাইনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ডাক্তারের পদ আছে ৩১টি। এর মধ্যে উপস্থিত ১৮ জন ডাক্তারের মধ্যে দুজন ট্রেনিংয়ে, প্রেষনে আছেন চারজন, ছুটিতে আছেন একজন। কনসালটেন্ট আটজনের মধ্যে উপস্থিত আছেন তিনজন। নার্স ১৪ জনের মধ্যে আছেন ১০ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হোসেন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক কম আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি