রোজা ভাঙতে বলায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা


মুন্সিগঞ্জের গজারিয়য় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে সুমাইয়া আক্তার হিমি (১১) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া রসুলপুর গ্রামের আলগীর শিকদারের মেয়ে। সে স্থানীয় গজারিয়া পাইলট মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, বুধবার বেলা ১২টার দিকে কোচিং থেকে বাড়ির ফেরার পর হিমির মা পলি বেগম তাকে রোজা ভাঙতে বলে। এ নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খাবার খেতে রাজি না হওয়ায় সুমাইয়াকে বকাঝকা করেন মা। দুপুরে পলি বেগম গোসলে গেলে ঘরের আড়ার সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সুমাইয়া।
গোসল শেষে পলি বেগম তার মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। এতে প্রতিবেশীরা ছুটে এসে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করে।
গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: আব্দুস সোবাহান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













