সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রোববারও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

ভরা ফাল্গুনে হঠাৎ করে রাজধানী ঢাকাতে শুরু হয়েছে বজ্রসহ মুষুলধারে বৃষ্টি। হঠাৎ এই বৃষ্টি স্বল্প সময়ের জন্য নগরবাসীকে স্বস্তি এনে দিলেও দীর্ঘ সময়ের বৃষ্টি জন্ম দিয়েছে বিড়ম্বনাও। আবহাওয়াবীদরা বলছেন, রাজধানী ঢাকা এবং নিকটবর্তী এলাকাগুলোতে আগামীকাল রোববারও থাকবে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, রয়েছে বজ্রপাতের আশঙ্কাও।

আবহাওয়া অধিদপ্তর বলছেন, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় এবং অারেকটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর অবস্থান করছে। ফলে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সোম এবং মঙ্গলবার আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে পারে।

আবহাওয়ার চলমান অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এলাকায় থেকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, রোববার রাজধানী ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু জায়গা পাশাপাশি ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জেলায় অস্থায়ী দমকাসহ ঝড়ো হাওয়া বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও দেশব্যাপী দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা হ্রাস পাবে।

বলা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় রাজধানীতে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রতি ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার ও পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে প্রতি ঘণ্টায় ২৫-৩৫ কিলোমিটার বেগে বাতাস বইবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ