বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রোহিঙ্গা ইস্যু : জাতিসংঘের হস্তক্ষেপ কামনায় সুপ্রিম কোর্ট বার

মিয়ানমারে রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর নারকীয় হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। মঙ্গলবার (২২ নভেম্বর) নিজস্ব অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে সমিতির আওয়ামী লীগ ও বিএনপি উভয়পন্থি আইনজীবীরা এ আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন। এ সময় সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, ‘মিয়ানমারে আজ বিশ্ব মানবতা ভূলণ্ঠিত। চরমভাবে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি’র নেতৃত্বাধীন সরকারের নির্দেশ ও মদদে ঘটছে এই নারকীয় হত্যাকাণ্ড। মিয়ানমারে নির্বিচারে হত্যা, ধর্ষণ বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার কথা। অথচ জোরোলো প্রতিবাদ বা সহযোগিতা নেই।’

তিনি আরো বলেছেন, ‘আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থাকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। এই নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের আহ্বান জানাচ্ছি।’

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিয়ানমানের মুসলমানদের উপর এই অমানবিক নির্যাতন, হত্যা ও ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছে এবং মিয়ানমার সরকারের প্রতি এই নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের আহবান জানাচ্ছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ