রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের বন্দুক যুদ্ধে আহত ৩


কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা জঙ্গী গ্রুপের মধ্যে দফায় দফায় বন্দুক যুদ্ধের ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। আহতদেরকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত রবিবার দিবাগত রাত ১টার দিকে কুতুপালং ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রোহিঙ্গা জঙ্গী ইউনুছের সাথে ক্যাম্পের আভ্যন্তরিন বিষয় নিয়ে আহত গুলিবিদ্ধ আবুল কালাম, উমর হামজা ও আলী আহম্মদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় অস্ত্রধারী জঙ্গী রোহিঙ্গা আবুল শমা, মোঃ জাবের এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলে ৩ জন গুরুতর আহত হয়। এ নিয়ে রোহিঙ্গা ক্যাম্প জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













