লঞ্চ থেকে মাঝ নদীতে পড়ে গেল এক তরুণ


ঈদের ছুটিতে লঞ্চে করে বাড়ি ফিরছিলেন সদ্য কৈশোর পেরোনো তরুণ দেবাশিষ (১৮)। কিন্তু বাড়ি আর ফেরা হলো না তার। মাঝনদীতে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হলেন তিনি।
দেবাশিষের ভাগ্যে কী ঘটেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা সম্ভব হয়নি। নদীতে বড় বড় ঢেউ থাকার কারণে লঞ্চ থামিয়ে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী এ প্রতিবেদকও। তিনিও বরিশালমুখী লঞ্চটির যাত্রী। দেবাশিষের মা এ প্রতিবেদককে জানান, ছেলেকে নিয়ে পটুয়াখলীর রাঙ্গাবালী যাচ্ছিলেন। প্রকৃতির ডাকে সাড়া দিতে ডেকের কোনায় গেলে ঢেউয়ের কারণে লঞ্চ দুলে উঠলে দেবাশিষ ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। তাদের বাড়ি দশমিনা গুলি আউলিয়াপুর।
এ প্রতিবেদক জানান, বেলা সোয়া ৩টার দিকে জাহিদ-৮ লঞ্চটি যাত্রী নিয়ে সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে রওনা দেয়। রাত পৌনে ৯টার দিকে দিকে এ ঘটনা ঘটে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













