মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লামায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষিত, মীমাংসার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে ইউপি মেম্বার!

লামায় রুপসীপাড়া ইউনিয়নের ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। স্থানীয় জন-সাধারণ ধর্ষককে আটক করে লামা থানা পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার দুপুরে শিলেরতুয়া ঠান্ডাঝিরিতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, চৈক্ষ্যং উচ্চ বিদ্যালয়ের ১২ বছর বয়সি ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী নিজ বাড়িতে অবস্থান করছিলেন। বাড়িতে পিতা-মাতার অনুপস্থিতি টের পেয়ে পার্শ্ববর্তী আব্দু সালামের ছেলে নুর নবী (২১) ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

স্কুল ছাত্রীর চিৎকারে তার পিতা-মাতা সহ আশপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষককে হাতেনাতে ধরে ফেলে। ধর্ষককে রক্ষা করতে পার্শ্ববর্তী সোলেমান মিয়ার ছেলে আমির আলী (১৯) স্কুল ছাত্রীর পিতাকে বেদড়ক লাঠি পেটা করে।

পরে স্থানীয় ইউপি মেম্বার আবু তাহের ও ওয়ার্ড চকিদার মোঃ মকিম আলী, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি রজ্জব আলী ও সাবেক মহিলা মেম্বার হাসিনা বেগম সহ স্থানীয় লোকজন ধর্ষক নুর নবীকে শুক্রবার সন্ধ্যায় লামা থানায় ডিউটি অফিসার এএসআই ওয়াজকরনীর নিকট সোর্পদ করেছেন।

ইউপি মেম্বার মোঃ আবু তাহের এই প্রতিবেদককে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে জানিয়েছেন। ইউপি মেম্বার মোঃ আবু তাহের সাংবাদিকদের নিউজ না করার জন্য অনুরোধ করেন।

বান্দরবান জেলার পুলিশ সুপার সঞ্জীর কুমার রায় জানিয়েছেন, ধর্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী