লালমনিরহাট জেলা মহিলা লীগ সভানেত্রী সফুরা, সম্পাদিকা এলাহী


কুড়িগ্রাম ও লালমনিরহাট সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এ্যাডভোকেট সফুরা বেগম রুমিকে সভানেত্রী ও বেগম জিল্লে আরসে এলাহীকে সম্পাদিকা করে আওয়ামী মহিলা লীগের লালমনিরহাট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকেলে জেলা পরিষদ মাঠে জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত আওয়ামী মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে ৭১ সদস্যের নতুন কমিটি ঘোষনা করা হয়।
জেলা মহিলা আওয়ামীলীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক সাংসদ আওয়ামী মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাফিয়া খাতুন।
জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী সাংসদ এ্যাডভোকেট সফুরা বেগম রুমীর সভাপতিত্বে সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট-১ আসনের সাংসদ সাবেক প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমান, আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদিকা ইয়াসমিন হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদিকা স্মৃতিকনা বিশ্বাস, জেলা আওয়ামীলীগেরসহ সভাপতি সিরাজুল হক, যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট বাদল আশরাফ, আওয়ামী মহিলা লীগের পাটগ্রাম উপজেলা সভানেত্রী সাজেদা আক্তার, হাতীবান্ধার সভানেত্রী রশিদা বেগম, কালীগঞ্জের সাজেদা জামান, আদিতমারীর অঞ্জু আরা বেগম, সদর উপজেলা সভানেত্রী রশিদা রহমান, লালমনিরহাট পৌর সভনেত্রী এ্যাডভোকেট দীপ্তি রানী প্রমুখ।
আলোচনা সভা শেষে সম্মেলনের দ্বিতীয়ার্ধে সর্বসম্মতিক্রমে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এ্যাডভোকেট সফুরা বেগম রুমিকে সভানেত্রী, বেগম জিল্লে আরসে এলাহীকে সম্পাদিকা ও এ্যাডভোকেট মাসুমা ইয়ামিনকে সাংগঠনিক সম্পাদিকা করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













