লিবিয়ায় অপহরণ দেশে মুক্তিপণ আদায় চক্রের তিন সদস্য গ্রেফতার


লিবিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অপহরণ করে বাংলাদেশে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার দিবাগত রাতে মাদারীপুরের শিবচর থেকে তাদের গ্রেফতার করা হয়।
সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চক্রটি লিবিয়ায় বাংলাদেশিদের অপহরণ করে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করত। এরপর তারা ওইসব পরিবারের কাছ থেকে ব্যাংক এবং বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা তুলে নিত। তাদের বিরুদ্ধে একটি মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আজ দুপুর ১২টায় মালিবাগের সিআইডি সদর দফতরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













