লোহাগড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ভোট বর্জন
নড়াইলের লোহাগড়ায় কোটাকোল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খান জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল প্রতিক) ভোট বর্জন করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভোট বর্জন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।
খান জাহাঙ্গীর আলম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, “নৌকা প্রতীকের সমার্থকরা আমার কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিচ্ছে, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়েছে। বিভিন্ন কেন্দ্রে টেবিলের উপর ভোট দিতে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।”
উল্লেখ্য, গত ২ জুন এ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নৌকা প্রতীকের সমর্থক নিশান মুন্সী (৩২) নামে এক ব্যক্তি নিহত হন। এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হন ১০ জন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













