লোহাগাড়ায় পিকনিকের বাস খাদে পড়ে নিহত ৩


চট্টগ্রামের লোহাগাড়ায় পিকনিকের বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬ জন। নিহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে লোহাগাড়া সদরের চট্টগ্রাম কক্সবাজার সড়কে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ম্যাব গার্মেন্টস নামের একটি পোষাক কারখানার শ্রমিকরা বাসে করে কক্সবাজার পিকনিকে যাচ্ছিলেন। তাদের বহনকারী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান ফায়ার সার্ভিস এবং পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













