বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শশা চুরি করতে গিয়ে প্রাণ গেল দুই তরুণের

চোরের উপদ্রব ঠেকাতে মরণফাঁদ তৈরি করে ক্ষেতমালিক! সেই ক্ষেতে শশা চুরি করতে গিয়ে প্রাণ গেল দুই তরুণের। চাষির অলক্ষ্যে সামান্য দু’চার টাকার শশা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তারা।

ঘটনার জেরে চরম উত্তেজনা ভারতের দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে৷ চক কাশীপুর গ্রামে দুই বিঘা জমি রয়েছে স্থানীয় চাষি মুস্তাকিন মল্লিকের৷ দু’বিঘা জমিতে শশা চাষ করেছিলেন মুস্তাকিন৷ ফুল ছেড়ে শশা গজিয়ে উঠতেই মোক্ষম পরিকল্পনা করেন মুস্তাকিন৷

কেউ যাতে জমির ধারে কাছে ঘেঁষতে না পারে সেজন্য গোটা জমিটি বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে দেন তিনি। দিনের বেলা সেই তারে বিদ্যুত্‍সংযোগ না থাকলেও রাতে ওই তারে থাকত হাই ভোল্টেজ বিদ্যুত্‍৷ চোর জমির ধারেকাছে ঘেঁষলেই উচিত শিক্ষা পাবে৷ রাত জেগে পাহারাও দিতে হবে না তার৷

শুক্রবার রাতে তেমনটাই হল৷ মুস্তাকিনের এ বন্দোবস্তর জেরে প্রাণে মারা পড়ল দুই যুবক৷ মুস্তাকিনের জমির কাছাকাছি আড্ডা মারছিলেন চার তরুণ৷ আড্ডা চলাকালীন হঠাৎই টাটকা কচি শশা খাওয়ার পরিকল্পনা করে তারা৷ ঠিক হয় মহম্মদ মোজাম্মেল শেখ (২১) ও রাজীব আলি (১৯) শশা ছিঁড়ে নিয়ে আসবে৷ বাকি দু’জন নজর রাখবে৷ ওই চার যুবকের কেউই জানতেন না যে জমির চারধার বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রেখেছে জমির মালিক মুস্তাকিন৷

জমির ধারে গিয়ে শক্ত করে তার ধরে জমির মধ্যে প্রথমে ঢুকতে যায় মোজাম্মেল শেখ৷ তারে হাত দিতেই কার্যত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের বেড়ায় জড়িয়ে যান তিনি। তাকে বাঁচাতে এগিয়ে যান রাজীব আলী৷ তখনও রাজীব জানে না তারে বিদ্যুত্‍সংযোগ করানো রয়েছে৷

মোজাম্মেলকে স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয় রাজীবও৷ বন্ধুরা দীর্ঘক্ষণ ফিরে আসছে না দেখে এবার বাকি দুই বন্ধু এসে দেখে মারাত্মক কাণ্ড ঘটে গেছে। বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে রয়েছে দুই বন্ধু৷ এরপরই স্থানীয় লোকজনদের খবর দেয়া হয়৷ স্থানীয়রা এসে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা৷

ঘটনার পরই উত্তেজনা চরমে পৌঁছায়৷ অভিযুক্ত কৃষক মুস্তাকিন মল্লিকের বাড়িতে চড়াও হয় এলাকার বাসিন্দারা৷ কিন্তু ততক্ষণে বাড়ি ছেড়ে পালিয়ে যান তিনি। ক্ষোভে মুস্তাকিনের বাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা৷

নোদাখালি থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতদের পরিবার৷ পলাতক ওই চাষির খোঁজ করছে পুলিশ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন কার হয়েছে৷

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত