শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শহীদ মিনারে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, গুলি বিনিময়

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে যশোরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। যশোর এমএম কলেজ প্রাঙ্গনে এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় বোমা ও গুলির শব্দে শহীদ মিনার চত্বর মুহুর্তেই ফাঁকা হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টা ১ মিনিটে যশোর সরকারি এমএম কলেজের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপার শ্রদ্ধাঞ্জলী দেওয়ার পরপরই ছাত্রলীগের নেতা-কর্মীরা শ্রদ্ধাঞ্জলী দিতে যান।

এ সময় কে আগে ফুল দেবে এ নিয়ে শহীদ মিনার চত্ত্বরে হট্টগোল শুরু হয়। এর মধ্যেই শহীদ মিনারের উত্তর পাশে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। একটি ককটেল শহীদ মিনারের সামনে পড়ে বিস্ফোরিত হয়। এছাড়া ছাত্রলীগের দুই পক্ষের ফাঁকা গুলির শব্দে এক আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এতে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে যাওয়া সাধারণ নারী-পুরুষ ভয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করে। মুহুর্তেই ফাঁকা হয়ে যায় পুরো শহীদ মিনার এলাকা। শ্রদ্ধাঞ্জলী নিবেদনের কর্মসূচিও কিছুসময়ের জন্য বন্ধ হয়ে যায়। তবে ককটেল বা গুলিতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক সাংবাদিকদের বলেছেন, শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে সংসদ সদস্যের প্রতিপক্ষ গ্রুপ এ হামলা চালিয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউণ্ড ফঁকা গুলি ছুঁড়েছে। এছাড়া হামলায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে রাত আড়াইটায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপত্তা শংকায় শহীদ মিনার এলাকা ঘিরে রেখেছে পুলিশ। শ্রদ্ধা নিবেদনকারীসহ কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত