বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাজাহানপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে হামলা

বগুড়ার শাজাহানপুরের গোহাইল ইউনিয়নে বিএনপির নির্বাচনী সমাবেশে হামলা করা হয়েছে। হামলায় জেলা বিএনপির ধর্মী বিষয়ক সম্পাদকসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের গোহাইল বাজারে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৪ জুন ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মতিন কাজীর পক্ষে মঙ্গলবার রাতে গোহাইল বন্দরে নির্বাচনী সমাবেশ আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন।

সন্ধ্যা থেকেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (সদ্য আওয়ামী লীগে যোগদানকারী) চেয়ারম্যান প্রার্থী আলী আতোয়ার ফজুর কর্মী-সমর্থকরা বিএনপির সমাবেশ করতে দিবে না বলে ঘোষণা দেয়। পরে তারা সমাবেশের আশেপাশে লাঠিশোটা নিয়ে অবস্থান নেয়।

এরপর রাত সাড়ে ৮টার দিকে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম পৌঁছালে সমাবেশ শুরু হয়। এর কিছু সময় পর সমাবেশে হামলা করা হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা ভিপি সাইফুল ইসলামে দ্রুত নিরাপদে মাইক্রোবাসে তুলে বগুড়ার উদ্দেশ্যে পাঠিয়ে দেন।

এরপর সেখানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে জেলা বিএনপির ধর্মী বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী তোহা, স্থানীয় ছাত্রদল নেতা আব্দুস সালাম ও রবিউল ইসলাম আহত হন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে রাতে গোহাইল ইউনিয়নের জামাদার পুকুরে বিএনপির আরেকটি সমাবেশ বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, এই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলী আতোয়ার ফজুর ভাই আলী আজগর তালুকদার হেনা জেলা বিএনপির সহ-সভাপতি এবং বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান। আলী আতোয়ার ফজু বিএনপির প্রার্থী হিসেবে একাধিকবার এই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। সম্প্রতি তিনি বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, নির্বাচনী সমাবেশ নিয়ে সেখানে উভয়পক্ষের উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলী আতোয়ার ফজু জানান, আমার দলের কেউ এই হামলা চালায় নি। প্রতিপক্ষের লোকজন নিজেরাই এই হামলা নাটক সাজিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি

নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত