রবিবার, আগস্ট ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘শারমিন’ সময়োপযোগী এক প্রতিবাদী মানববন্ধন করল বিশ্ব নারী দিবসে !

মো.ফরমান শেখ, টাঙ্গাইল প্রতিনিধিঃঅমানবিক শারীরিক নির্যাতন, গলায় ওড়না পেঁছিয়ে মারধর, অশালিন ভাষায় কথাবার্তা ও যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা এল.জি.ই.ডি এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান। তার এই নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করল নির্যাতিত তার স্ত্রী শারমিন।

বুধবার (৮মার্চ) সকালে পৌন ১২টায় ভূঞাপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানবন্ধনের কর্মসূচী পালন করা হয়। এসময় শারমিন বলেন, হাবিবুর রহমান বিগত ৩ (তিন) বছর হতে আমার সাথে অশুভ আচররণ, বিভিন্নভাবে শারীরিক নির্যাতন, গলায় ওড়না পেঁছিয়ে মারধর, অশালিন ভাষায় কথাবার্তা ও যৌতুকের দাবীতে প্রতিনিয়তই নির্যাতন করতেন। নির্যাতন সহ্য না করতে পেরে তার কথামত (৫ লক্ষ) টাকার জন্য বাবার বাড়িতে চলে যাই। সেই সাথে আমার স্বামী হাবিবুর রহমান বলে দেন টাকা না আনতে পারলে “তোকে প্রাণে মেরে ফেলব” বলে হুমকি দেয়।

হাবিবুর রহমানের স্ত্রী বলেন, শুধু যে আমাকেই মারপিট করতো তা নয় আমার মেয়েকেও তিনি মারধর করতেন। তিনি আমার অনুমতি না নিয়েই কয়েকদিন আগে মোঃ রেবেকা সুলতানা লিজা নামের এক মেয়েকে বিবাহ করেন। তার এই অনৈতিক কার্য কলাপের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের কাছে হাবিবুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সুবিচার ও শাস্তি কামনা করছি।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোছাঃ হোসনে আরা বেবীসহ নারী উন্নয়ন ফোরামের সকল সদস্য বৃন্দ। এ ঘটনায় হাবিবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ দেখায়।

উল্লেখ্য, পাবনা সদর উপজেলার ভজেন্দ্রপুর গ্রামের মোঃ ঈমান আলী মন্ডল এর মেয়ে শারমিন আক্তার লিলির সাথে সদর উপজেলার একই গ্রামের মৃত আব্দুল লতিফ এর ছেলে হাবিবুর রহমানের সাথে ৩০/১১/২০০১ তারিখে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দেন মোহর ধায্যে রেজিস্ট্রি কবিননামা মূলে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয়। বর্তমানে তিনি ভূঞাপুর উপজেলা এল.জি.ই.ডি এর উপ-সহকারী প্রকৌশলী বিভাগে কমর্রত রয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি