শিক্ষকের প্রহারে স্কুলছাত্র হাসপাতালে
বাগেরহাটের কচুয়ায় শিক্ষকের প্রহারে জুবায়ের রহমান (১০) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে।
শনিবার বিকেলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের সাংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
জুবায়ের সাংদিয়া গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে। পড়া না পারায় তুষার কুমার দাস নামে ইংরেজি বিষয়ের শিক্ষক তাকে ব্ল্যাকবোর্ড মোছার ডাস্টার দিয়ে এলোপাতাড়ি প্রহার করেন বলে শিশুটির মা জাকিয়া সুলতানা অভিযোগ করেছেন।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরি চিকিৎসা কর্মকর্তা আব্দুল কাদের জানান, শিশুটির মুখম-লসহ ঘাড় ও বাম চোয়ালে ফোলা জখমের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে অভিযুক্ত ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













