সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিক্ষকের বিরুদ্ধে ১০ শিক্ষার্থীর যৌন হয়রানির অভিযোগ

শরীয়তপুরের বিনোদপুর ঢালীকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম কাউছারের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এক শিক্ষার্থীর করা অভিযোগ তদন্ত করতে গিয়ে আরও ১০ শিক্ষার্থীরকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্তকারী কর্মকর্তা।

এর আগে গতকাল সোমবার ভুক্তভোগী এক ছাত্রীর অভিভাবক তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আলমকে তদন্ত করে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শিক্ষার্থী ও অবিভাবকরা জানায়, দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের খারাপ প্রস্তাব দিয়ে আসছিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার। প্রায়ই ছাত্রীদের তার কক্ষে ও ছাদে ডেকে নিয়ে মোবাইলে বিভিন্ন ধরণের আপত্তিকর ভিডিও দেখিয়ে ছাত্রীদের সাথে অশ্লীল আচরণ করত। পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিবাকদের কাছে বিষয়টি বলতে নিষেধ করে ওই শিক্ষক।

গতকাল সোমবার এক ছাত্রী তার অভিবাককে বিষয়টি অবহিত করলে অভিবাকদের জিজ্ঞাসাবাদে একে একে বেরিয়ে আসে আরও ১০ ছাত্রীর সাথে একই ধরণের আচরনের চিত্র। গতকাল সোমবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা।

অভিযোগের প্রেক্ষিতে ওই দিনই সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরুক আলমকে তদন্ত করে ৩ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। আজ মঙ্গলবার তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে তদন্তকারী কর্মকর্তা। অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকেইে বিদ্যালয়ে ক্লাস বর্জন করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ সময় অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যায়। একই অভিযোগে গত বছর স্থানীয়দের সমন্বয়ে সালিশ করে শিক্ষককে সতর্ক করেছিল এলাকাবাসী ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত