শিক্ষা ভবনে টেন্ডার নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১
শিক্ষা ভবনে টেন্ডার জমাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় আমিনুর রহমান বাবু (৩৫) নামে একজন আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়।
সূত্র জানায়, বিকেলে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম অবস্থায় বাবুকে হাসপাতালে আনা হয়। তিনি ছাত্রলীগ দক্ষিণের প্রাক্তন সহসভাপতি ছিলেন বলে জানান। টেন্ডার জমা দিতে আসলে এ ঘটনা ঘটে বলে তিনি সাংবাদিকদের বলেন।
শাহবাগ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, টেন্ডার নিয়ে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। এক গ্রুপ টেন্ডার জমা দিতে আসলে আরেক গ্রুপ বাধা দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













