বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শ্বশুরবাড়ির যৌতুকের আগুন পুড়ে গৃহবধূর মৃত্যু

যৌতুক না পেয়ে কেরোসিন ঢেলে শ্বশুরবাড়ির লোকদের দেয়া আগুনে পুরে মারা গেছেন গৃহবধূ বিউটি বেগম (২৭)।

শুক্রবার সকাল ৯টার শ্বশুরবাড়ির লোকজন বিউটির গায়ে আগুন দিলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সোয়া ৮টায় তিনি মারা যান। বিউটি বেগমের স্বামীর নাম আল-আমীন।

নিহতের ছোটভাই সোহেল জানান, শ্বশুরবাড়ির লোকজন ঘরের দরজা বন্ধ করে জানলা দিয়ে বিউটির গায়ে কেরোসিন ছিটিয়ে দিয়াশলাইয়ের জ্বলন্ত কাঠি নিক্ষেপ করেছিল। এতে তার শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে যায়। পরে বিউটির বড় ছেলে বিধান ঘরের দরজা ভেঙে তার মাকে উদ্ধার করে। এসময় বিধানের দুই হাতও অগ্নিদগ্ধ হয়। সোহেলসহ আত্মীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং বিধানকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

সোহেল আরো জানান, গত দুইমাস আগে এলাকার বাদশা মিয়া নামে এক লোকের সঙ্গে তার বোনের পরকীয়া আছে বলে কুৎসা রটায় দুই ননদ। প্রকৃতপক্ষে, যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন তার বোনকে প্রায়ই নির্যাতন করাতো। তারই জের ধরে গত রাত থেকে বিউটিকে ঘরের ভেতর আটকিয়ে রাখা হয়। পরে শুক্রবার সকালে বড় ননদ কাওসারী, শাশুড়ি আমেনা, শ্বশুর জব্বার মিলে জানলা দিয়ে বিউটির গায়ে কেরোসিন ছিটিয়ে দিয়াশলাইয়ের জ্বলন্ত কাঠি নিক্ষেপ করে। পরে বিউটির বড় ছেলে বিধান ঘরের দরজা ভেঙে তার মাকে উদ্ধার করে।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বিউটি বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত