বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শ্বশুর বাড়ি পুড়িয়ে দিল জামাই

পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্তাশীতেশ্বশুরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে জামাই। বুধবার রাতে উপজেলার পত্তাশী গ্রামে এ ঘটনায় বাড়ির কিছু অংশ পুড়ে গেলেও কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।স্থানীয় সূত্রে জানাযায়, জিয়ানগর উপজেলা পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামের আব্দুল মান্নান সেখের মেয়ে শিল্পী বেগমের সাথে ১৯৯৯ সালে একই গ্রামের শাহবুদ্দিন শরীফের পুত্র এমাম শরীফের সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই এমাম শরীফ যৌতুকের দাবীতে বিভিন্ন ভাবে শিল্পী বেগম কে শারিরীক ও মানষিক ভাবে নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় কিছু দিন আগে আবারও যৌতুকের টাকা দাবী করে শিল্পী বেগমকে মারধর করে গুরুত্বর আহত করে। পরে অসুস্থ শিল্পী বেগম তার পিতার বাড়ীতে চলে আসে। কিছু দিন পরে এমাম শরীফ শিল্পী কে পুনরায় তাদের বাড়িতে নিতে গেলে শিল্পী এমামের সাথে যেতে রাজী না হওয়ায় এমাম ক্ষিপ্ত বুধবার রাতেশ্বশুরবাড়িতে আগুন দেয়। আগুন বাড়িতে ছাড়িয়ে পড়ার আগেই এলাকার লোক জন আগুন নিয়ন্ত্রনে আনে।

শিল্পীর ভাই রিয়াজুল ইসলাম জানান, মাদব ব্যবসায়ী এমাম শরীফ তার বোনের সাথে বিয়ের পর থেকেই যৌতুক দাবী করে বিভিন্ন সময় টাকা নিয়েছে। কিন্তু বর্তমানে এমাম আবারও যৌতুকের টাকা দাবী করে শিল্পী বেগমকে মারধর করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়। তাই এ অবস্থায় তারা তাদের বোনকে এমামের বাড়িতে যেতে দিতে রাজি হয়নি বলেই এমাম ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িতে আগুন দিয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুল হক জানান এ ব্যপারে আমাদের কাছে মৌখিক ভাবে বিষয়টি জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত