বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘সংবিধানের মর্যাদা রক্ষার্থে দুই মন্ত্রীর পদত্যাগ করা উচিত’

সংবিধানের মর্যাদা রক্ষার্থে দুই মন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

সোমবার জাতীয় প্রেসক্লাবে ‌বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ‘গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন বলেন, ‘আদালতের শাস্তি পাওয়ার পরেও যদি দুই মন্ত্রী (কামরুল ইসলাম ও আ ক ম মোজ্জামেল হক) পদত্যাগ না করেন তাহলে সংবিধান ও দেশের ১৬ কোটি মানুষকে অপমানিত করা হবে।’

মন্ত্রীরা সংবিধান না মেনে যা ইচ্ছা তাই করছেন মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমান সরকারের মন্ত্রীরাই গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন। যার ফলে দেশে আজ আইনের শাসন নেই, মানবাধিকার ভূলুণ্ঠিত।’ মুক্তিযুদ্ধের চেতনার বুলি উড়িয়ে সরকার জনগনের সাথে প্রতারণা করছে মন্তব্য করে মেজর হাফিজ।

আয়োজক সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ন-সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী মিলন, কল্যাণ পার্টির সভাপতি (অব.) মেজর জে. সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত