শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সপ্তাহের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

সাত দিনের মাথায় আবারও সোনার দাম বাড়ল। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে সবেচেয়ে ভালো মানের সোনার দাম প্রতি ভরিতে এক হাজার ২২৪ টাকা বেড়েছে। রবিবার থেকে নতুন মূল্য কার্যকর হবে বলে শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ১৮ জুন সোনার দাম একই হারে বেড়েছিল। এ নিয়ে চলতি বছর সপ্তমবারের মতো সোনার দাম বাড়ছে। তবে গত ৩১ মে একবার সোনার দাম কমেছিল।

রবিবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ৪৮ হাজার ৩৪৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪৬ হাজার ১৮৯ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৩৯ হাজার ৫৯৯ টাকায় বিক্রি হবে। সোনার দাম ভরিতে ২২ ক্যারেটে এক হাজার ২২৪ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১৬৬ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৯৯১ টাকা বেড়েছে। বর্তমানে ভরিপ্রতি এ দাম ২২ ক্যারেট ৪৭ হাজার ১২৩ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ২৩ টাকা ও ১৮ ক্যারেট ৩৮ হাজার ৬০৮ টাকা।

রবিবার থেকে সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম হবে ২৭ হাজার ৫২৭ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৬ হাজার ৮২৭ টাকা। এক্ষেত্রে দাম বেড়েছে ৭০০ টাকা। সোনার সঙ্গে রূপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। প্রতি ভরি রূপার দাম বর্তমানে এক হাজার ১৬৬ টাকা। রোববার থেকে এ দাম কমে হবে এক হাজার ২২৫ টাকা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত