বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সময়মতো ওষুধ না পাওয়ায় ৩ হাজার গবাদি পশু মৃত্যুর অভিযোগ

ঘূর্ণিঝড় নাডার প্রভাবে অতিরিক্ত জোয়ারের লোনা পানি, টানা বৃষ্টি ও অতিরিক্ত ঠান্ডায় নোয়াখালীর উপকূলীয় জাহাজ্জার চরসহ তিনটি উপজেলার দুর্গম চরাঞ্চলে তিন হাজারের অধিক গরু, মহিষ ও ভেড়া অসুস্থ হয়ে মারা গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। পথে বসেছেন অনেক দরিদ্র পরিবার। পশু মালিকদের অভিযোগ সময়মতো পশু চিকিৎসক ও ওষুধ না পাওয়ায় পশুগুলোর মৃত্যু হয়েছে।

এদিকে ঘটনার ৬ দিন পর রবিবার ঢাকা থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রিন্সিপাল অফিসার মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি মেডিকেল টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে করে আক্রান্ত পশুদের চিকিৎসা দেন। এ সময় পশু মালিকদের মাঝে ভেকসিনসহ বিভিন্ন জরুরি ওষুধ বিতরণ করেন। এ সময় প্রাণিসম্পদ বিভাগের চট্রগ্রাম বিভাগীয় উপ পরিচালক এ এইচ এম মনোয়ার হোসেন ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিয়াউর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পশু মালিকদের দাবি, সরকারিভাবে সময়মতো ওষুধ ও পশু চিকিৎসক না পাওয়ায় এবং উক্ত জাহাজ্জার চরে মাটির কিল্লা ও টিউব অয়েল না থাকায় তিন হাজারের বেশি পশু মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে আরও অনেক পশু। মৃত পশুগুলো অপসারণ না হওয়ায় পরিবেশ নষ্ট হচ্ছে। চারিদিকে পঁচা দুর্গন্ধ।

প্রসঙ্গত, নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানিগঞ্জ উপজেলায় মেঘনা নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য চর। এ চরগুলো মানুষ বসবাসের অনুপযোগী হওয়ায় এবং বিস্তীর্ণ তৃণভূমি থাকায় লালন-পালন হয় লক্ষাধিক গরু, মহিষ ও ভেড়া। বেশি পশু আছে জাহাইয্যার চর, চর নুর ইসলাম ও ঠ্ঙ্গোর চরে। ঘূর্ণিঝড় নাডার প্রভাবে টানা বৃষ্টি, প্রচণ্ড ঠাণ্ডা ও জোয়ারের পানিতে ভেসে গিয়ে মারা যায় তিন হাজারের অধিক পশু। এখনও অনেক মরা পঁচা গরু, মহিষ ও ভেড়ার কারনে সুস্থ পশু ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। এ চরাঞ্চলে পশু চিকিৎসক ও ওষুধ নেই। ফলে ঝুঁকিতে রয়েছে লক্ষাধিক গবাদি পশু। মৃত পশু দ্রুত অপসারণ করা না হলে পরিবেশ বিপর্যয়ের আশংকা চরবাসীর। গত ৭ নভেম্বর ঘুর্নিঝড় নাডার প্রভাবে এ ক্ষতি হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিয়াউর রহমান জানান, তিনটি উপজেলায় ১২০৮ পশু মারা গেছে। ঘটনার পর থেকে চারটি মেডিকেল টিম চিকিৎসা দিয়ে আসছে। তবে এর মধ্যে আক্রান্ত রয়েছে কয়েক হাজার।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত