মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সরিয়ে নেওয়া হবে দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট

দীর্ঘদিন যাবৎ বিদ্যমান ফেরি ও লঞ্চ ঘাট সংকটে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার ব্যহত হয়ে আসছে। সে কারনেই ফেরি ও লঞ্চঘাট সরিয়ে নেওয়া হবে। পদ্মার ভাঙন থেকে রক্ষা করতে এবং ঘাটের কার্যক্রম স্বাভাবিক করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর মোহাম্মদ মোজাম্মেল হক বিআইডব্লিউটিএর ঘাট পরিস্থিতি পরিদর্শন কালে এ কথা বলেন।

দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ঘাট এলাকায় প্রায় আড়াই মাস ধরে ভাঙন দেখা দেয়। ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় বারবার সব কটি ফেরিঘাট বন্ধ হয়ে যায়। এতে যানবাহন পারাপার মারাত্মকভাবে ব্যাহত হয়। ঘাটে প্রতিদিন আটকা পড়ে শত শত গাড়ি। দুর্ভোগের শিকার হয় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ দিয়ে চলাচলকারী হাজারো মানুষ।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মোজাম্মেল হক দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটের ভাঙন এলাকা পরিদর্শন করেন। পরে বিকল্প স্থানে ফেরি ও লঞ্চঘাট স্থানান্তরের জায়গা নির্ধারণ করতে বর্তমান লঞ্চ ও ক্যানাল ঘাট এলাকা এবং বাহিরচর দৌলতদিয়া আক্কাছ আলী হাইস্কুল সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় ঘাটে বালুভর্তি জিও ব্যাগ ফেলানো দেখেন এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথাও বলেন।

পরিদর্শন শেষে মোজাম্মেল হক বলেন, বর্তমান ফেরিঘাট রক্ষায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বালুর বস্তা ফেললেও এখানে ঘাট রাখার মতো পরিস্থিতি নেই। ছয় মাসের মধ্যে এই ঘাট অন্য জায়গায় সরিয়ে নিতে হবে। এ জন্য বর্তমান ফেরিঘাট থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে বর্তমান লঞ্চঘাট থেকে ক্যানাল ঘাট পর্যন্ত অথবা বাহিরচর দৌলতদিয়ায় স্থানীয় আক্কাছ আলী হাইস্কুল–সংলগ্ন এলাকায় ফেরিঘাট স্থানান্তরের জন্য জায়গা দেখা হয়েছে। তিনি বলেন, এ দুটি জায়গা সম্পর্কে নৌ পরিবহন মন্ত্রণালয়কে অবগত করা হবে।

তবে এ দুটি জায়গার মধ্যে তুলনামূলক স্বল্প খরচে ও নিরাপদ বলে বর্তমান লঞ্চঘাটের কাছে ফেরিঘাট সরিয়ে নেওয়ার ব্যাপারে সুপারিশ করবেন। সুপারিশ বাস্তবায়িত হলে আগামী নতুন বছর থেকে কাজ শুরু করে মার্চ বা এপ্রিলের মধ্যে ঘাট চালু করা হবে বলে জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী মুহিদুল ইসলাম, রাজবাড়ীর অতিরিক্ত জেলা হাকিম মনোয়ার হোসেন, বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নিজামুদ্দিন পাঠান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ, বিআইডব্লিউটিসির স্থানীয় ব্যবস্থাপক শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত