শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাতক্ষীরায় আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সরকার দলীয় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয় গ্রুপের ৪ কর্মী। এসময় কয়েকজনের ঘরবাড়ি ভাঙচুর করা হয়। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে খাজরা বাজারে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, খাজরা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রুহুল কুদ্দুসের লোকজন খাজরা বাজার এলাকায় ঘোড়া প্রতিকের পোষ্টার টানাচ্ছিল। এ খবর পেয়ে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ ডালিমের সমর্থকরা রুহুল কুদ্দুসের লোকজনের ওপর হামলা চালায়। এসময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে খাজরা গ্রামের আনিস সরদার, হান্নান সরদার, ইয়াকুব হোসেন ও শাহিনুর আহত হয়। ভাঙচুর করা হয় বেলাল হোসেন, গ্রাম পুলিশ শহিদুল ইসলাম ও শাহিনুরের ঘর-বাড়ি। পরে পুলিশ বিদ্রোহী প্রার্থী রুহুল কুদ্দুসের কর্মী আহত ইয়াকুব হোসেনকে আটক করে।

এদিকে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ ডালিম জানান, তার সমর্থকরা খাজরা বাজারে নৌকার নির্বাচনী প্রচার করার সময় রুহুল কুদ্দুসের নেতৃত্বে তার লোকজন হামলা করে। তার দুই কর্মী আনিস সরদার ও হান্নান সরদারকে পিটিয়ে আহত করে। পরে তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সংঘর্ষে পুলিশ একজনকে আটক করেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত