সাতক্ষীরায় যুবলীগ নেতার বাড়িতে বোমা হামলা


সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কবিরের বাড়িতে গুলিবর্ষণ ও বোমা হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে সদর উপজেলার কুচপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাসেল কবির ২০১৩ সালের জামায়াত-শিবিরের হামলায় নিহত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের ছেলে।
রাসেল কবিরের চাচা নজরুল ইসলাম জানান, তার ভাতিজা রাসেল বাড়ির উঠানে বসে ছিল। হঠাৎ তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বর্ষণ ও দুটি বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। রাসেল দ্রুত ঘরে ঢুকে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, ককটেল বিস্ফোরণের আলামত এবং দুটি গুলির খোসা পাওয়া গেছে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













