বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাতাশ মণ ওজনের গরুর দাম ১৪ লাখ

cow

দেখতে গরুর মতো হলেও দৈর্ঘ্য প্রস্থের দিক থেকে মাঝারি সাইজের একটি হাতির চেয়ে কোন অংশে কম নয়। বিক্রেতা মো. তিলাম হোসেনের কাছে দাম জিজ্ঞেস করতেই এক ন্যানো সেকেন্ডের মধ্যে উত্তর দিলেন, ‘১৪ লাখ’। এত দামি গরু? নাম রেখেছেন কোনো? উত্তরে বললেন না। তবে গ্রামের সবাই ফিজিয়ান গরু নামেই চেনে। কারণ ফিজিয়ান গরুর বীজ থেকেই এর জন্ম।

মঙ্গলবার সকালে কুষ্টিয়ার কুমারখালী থেকে তিলাম হোসেন গাবতলী হাটে গরুটি নিয়ে এসেছেন। দুই বছর আগে ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছেন তিনি। মাংস হবে প্রায় ২৬-২৭ মণ।

গোটা গাবতলী পশুর হাটে এটিই সবচেয়ে বড় গরু। দাম উঠেছে সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত। কিন্তু ১০ লাখের নিচে ছাড়বেন না বলে অনড় বিক্রেতা তিলাম।

দামটা একটু বেশি হচ্ছে না জানতে চাইলে বলেন, গরুর খাবারের দাম বেশি। গরুপ্রতি ট্রাক ভাড়া ৪ হাজার টাকা। তাই দাম গত বছরের চেয়ে তুলনামূলক বেশি।

এদিকে গরুটি দেখতে হাটে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। অনেককে গরুর সঙ্গে সেলফি তুলতেও দেখা গেছে।

আজিজ নামে এক ক্রেতা গরুটি সম্পর্কে বলেন, ক্যামেরা আর সাংবাদিকদের দেখে বিক্রেতা গরুর দাম অনেক বেশি চাচ্ছেন। তবে ৫-৬ লাখের বেশি দামে এই গরু বিক্রি করা মুশকিল হবে।

এদিকে গাবতলীর হাট ঘুরে আরো বেশ কয়েকটি বড় গরু দেখা গেছে। এগুলোর দাম ৫ থেকে ১০ লাখ টাকার মতো। রাজস্থান থেকে আমদানিকৃত বড় উটের দাম ৫ থেকে ১৪ লাখ এবং সৌদির দুম্বার দাম ৪ লাখ টাকা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত