বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাবধান! ২০ টাকা করে না দিলে আমাগো বয়স্ক ভাতা দিবে না

‘কয়েদিন আগে এগ্যলে মেম্বরকে ভোট দিলুম। আর এহন খালি টাকা চায়। ২০ টাকা করে না দিলে আমাগো বয়স্ক ভাতা দিবো না ওরা বলে।’ -এভাবেই বলছিলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অসহায়, দুঃস্থ বয়স্ক ভাতা গ্রহণকারীদের কয়েকজন।

তারা অভিযোগ করেন, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে।

ভুক্তভোগী ইউনুছ আলী, সাহেবানু, ছকিবর রহমান, সোনাহার আলী, মিরন, জাহিদুল, ছামিউল, সলেমান, সমিলা, তারা মিয়া, সাহেতন, কছর আলীসহ ৭৩৯ জনের কাছ থেকে এভাবে জোরপূর্বক টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

ভুক্তভোগীরা জানান, সরকার তাদের জন্য প্রতি মাসে ৪০০ টাকা করে ধার্য করেছে। তিন মাস পরপর সোনালী ব্যাংক শাখার মাধ্যমে ১২০০ করে টাকা দেওয়া হয়। কিন্তু তাদের কাছ থেকে স্থানীয় ইউপি সদস্য ইছানুল হক, মিজানুর রহমান, আক্তার হোসেনসহ কয়েকজন অতিরিক্ত ২০-৩০ টাকা আদায় করছে।

এই তিন ইউপি সদস্য অসহায় মানুষদের কাছ টাকা আদায় করছে এমন সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, তারা অসহায়, গরীব মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। এ বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলেননি ওই ইউপি সদস্যরা।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করলে তাৎক্ষনিকভাবে ঐ তিন ইউপি সদস্যকে টাকা ফেরত দেয়ার জন্য বলা হয়।

কিন্তু ভাতা গ্রহণকারীরা জানান, ৭৩৯ জনের মধ্যে টাকা ফেরত দেয়া হয় মাত্র ৩০ জনকে।

আর অন্যদের টাকা ফেরতের ব্যাপারে ওই তিন ইউপি সদস্য বলেন, ‘আমরা তো টাকা সব ফেরত দিয়েছি। আর আমাদের কাছে কোনো টাকা নেই ।’

এ ব্যাপারে ভুক্তভোগীরা জানান, ‘আমরা তো ২০ টাকা ফেরত পাইনি। আমাগো টাকা ফেরত না পেলে বড় স্যারের কাছে যাব।’

ভুক্তভোগীরা আরো জানায়, আমরা অসহায়, গরীব মানুষ। সরকার আমাদের বয়স্ক ভাতার টাকা ধার্য করেছে তা সীমিত। অথচ এই ‘মেম্বার’রা আমাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে অতিরিক্ত টাকা আদায় করে আসছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস বলেন, অনেক অসহায় গরীব মানুষ আমাকে অতিরিক্ত টাকা নেয়ার ব্যাপারটি জানিয়েছে। কিন্তু কেউ লিখিত অভিযোগ করেনি, তবে টাকা ফেরত দেয়ার জন্য আমি বলেছি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত