বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সাবেক দুলাভাই শিশু শ্রেণীর শিক্ষার্থীকে গলাটিপে হত্যা

নাটোরের সিংড়ায় সাত বছরের এক শিশুকে গলটিপে হত্যা করেছে সাবেক দুলাভাই ওরফে ফুফাতো ভাই হেলাল উদ্দিন।

ঘটনার শিকার খানজাহান আগমুরশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। সে আগমুরশন গ্রামের কৃষক আবু তালেবের ছেলে।
আজ শুক্রবার ভোর রাতে সিংড়া থানা পুলিশ উপজেলার দূর্গম পল্লীর আগমুরশন গ্রামের সাবেক দুলাভাইয়ের বাড়ি থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর মর্গে পাঠানো হয়।

এদিকে এই হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে নিহত শিশুর ফুফু হেলেনা বেগমসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

এবিষয়ে নিহতের বাবা আবু তালেব বাদী হয়ে বোন হেলেনা বেমগ ও ভাগ্নে হেলালসহ পাঁচজনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

সিংড়া থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শিশুর বড় বোন রোকেয়া বেগমের ফুফাতো ভাই হেলালের সাথে বিয়ে হয়। বিয়ের তিন বছর পরে তাদের পারিবারিকভাবে বিচ্ছেদ ঘটে। এই বিরোধের জের ধরে প্রায় ছয় মাস আগে মামাতো ভাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয় ফুফাতো ভাই হেলাল উদ্দিন।
এবিষয়ে সিংড়া থানায় সাধারণ ডায়েরি করা হলে গ্রাম্য শালিসে তা মিমাংস হয়। এরপর থেকেই বিভিন্ন সময় হেলাল প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে আসছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার মামাতো ভাই শিশু খানজাহানকে গোপনে বাড়িতে নিয়ে গলাটিপে হত্যা করে তার মায়ের ঘরে বস্তার ভেতরে লাশ রেখে দেয়। পরে এলাকাবাসী মিলন নামের এক ব্যক্তিকে আটক করে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

আটককৃতরা হলো, ফুফু হেলেনা (৪৫), মিলন (২৪) ও আসাদুল (২৪)।
সিংড়া থানার ওসি নাসির উদ্দিন সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত তিনজন আটক করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত