সাভারে পরিত্যক্ত বাড়িতে নারীর অর্ধগলিত লাশ


সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে সাভার মডেল থানা পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। তবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির জানান, সকালে পূর্বহাটি এলাকার একটি পরিত্যক্ত বাড়ির ভেতর এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। ওসি আরো জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













