আজ থেকে সিএনজি অটোরিকশার নতুন ভাড়া কার্যকর হবে
আজ থেকে রাজধানীতে সিএনজি চালিত অটোরিকশার নতুন ভাড়া কার্যকর হচ্ছে। চট্টগ্রামে নতুন ভাড়া কার্যকর হবে পহেলা জানুয়ারি থেকে।
নতুন ভাড়া কার্যকর করার সাথে সাথে মিটার অনুযায়ী ভাড়া নেয়া বাধ্যতামূলক করেছে সরকার। মিটারের পরিবর্তে অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীর চাহিদা অনুযায়ী যে কোনো স্থানে যাওয়ার নিয়ম লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নতুন ভাড়া অনুযায়ী রাজধানীতে চলাচলকারী সকল সিএনজি অটোরিক্শায় নতুন মিটার সংযোজনের কথা থাকলেও তা হয়নি। এখন পর্যন্ত ১৩ হাজার সিএনজি অটোরিকশার মধ্যে মাত্র ছয় হাজারের মিটার সংযোজন হয়েছে। আজ থেকে যাত্রীদের প্রথম দুই কিলোমিটারের জন্য ৪০ টাকা, এরপর প্রতি কিলোমিটারের জন্য ১২ টাকা এবং বিরতির জন্য প্রতি মিনিটে দিতে হবে দুই টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













