সিরাজগঞ্জে খাবারে বিষ মিশিয়ে চিকিৎসক-নার্সকে হত্যা


খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান ও সিনিয়র স্টাফ নার্স জোবেদা খাতুনকে।
১৬৪ ধারায় আদালতে দেয়া জবানবন্দিতে এ কথা স্বীকার করেছেন স্বাস্থ্য কর্মকর্তার বাসার চতুর্থ শ্রেণির কর্মচারী লাকি খাতুন।
আদালত ও পুলিশ সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় কাজীপুর উপজেলার বেড়ী পোটল গ্রামের জহরুল ইসলামের স্ত্রী লাকি খাতুনকে সিরাজগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় লাকি হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম নজরুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করে লাকিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্র জানায়, লাকি খাতুন তার লিখিত জবানবন্দিতে উল্লেখ করেছেন, স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামানের ওপর আমি ক্ষুব্ধ ছিলাম। তাকে শায়েস্তা করার জন্য সুযোগ খুঁজতে থাকি। পাশের গ্রামের কবিরাজ তমসের আলীর কাছ থেকে ওষুধ (বিষ) সংগ্রহ করি।
২৫ এপ্রিল দুপুরে স্বাস্থ্য কর্মকর্তা মনিরুজ্জামান, সিনিয়র নার্স জোবেদা খাতুন ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আলমগীর হোসেন স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে দুপুরের খাবার খান। পরে তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তা ও নার্স মারা যান।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













