শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সিরাজগঞ্জে পরকীয়া সম্পর্কের কারণে বউ বদলের অভিনব ঘটনা

পরকীয়া সম্পর্কের কারণে একে অপরের বউ বদলের এক অভিনব ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। জেলার কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে।

বাঁশবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে সেলিম মালয়েশিয়া থাকা অবস্থায় তার স্ত্রী সোমা খাতুনের সঙ্গে একই গ্রামের পরাণ শেখের ছেলে সোহেলের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।

এক পর্যায়ে সোহেল তার প্রেমিকা সোমাকে এলাকার একটি তাঁত কারখানায় কাজ নিয়ে দেয়। গভীর প্রেমের টানে সোমা তার দুই

বছরের একটি ছেলে সন্তানকে তার দাদির কাছে রেখে সোহেলের হাত ধরে পালিয়ে যায়। সোহেলের ঘরেও স্ত্রী ও এক ছেলে রয়েছে।

এদিকে, সোহেলের স্ত্রী তার স্বামীর এ ধরনের কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেয়ার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত সোমার স্বামী সেলিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

গত ৭ জুলাই পরিবারের সম্মতিক্রমে মোবাইলের মাধ্যমে সোহেলের স্ত্রীর সঙ্গে সেলিমের বিয়ে হয় বলে জানায় স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, সেলিমের স্ত্রী সোহেলের সঙ্গে পাঁচ মাস হলো চলে গেছে। আর সোহেলের স্ত্রীর সঙ্গে সেলিমের বিয়ে হয়েছে সম্প্রতি। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই তাদের বিয়ে হয়েছে।

সেলিম ও সোহেলের পরিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত