সিরাজদিখানে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
সিরাজদিখান উপজেলায় পুকুরে ডুবে রায়হান (৪) ও জিহাদ (২) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু দুটি ওই গ্রামের বাচন মাতব্বরের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করছিল দুই ভাই। একপর্যায়ে ছোট ভাই জিহাদ পুকুরে পড়ে গেলে তাকে তুলতে গিয়ে নিজেও পুকুরে পড়ে যায় রায়হান। পরে পানিতে তাদের মৃতদেহ ভেসে ওঠে। এরপর পরিবারের সদস্যরা শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













