সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত
আজ বিকাল ৩টার সময় সীতাকুন্ডে উপজেলার সীতাকু- মেডিকেলের সামনে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের যাত্রী সালাউদ্দিন সোহেল(৩৫) নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায় আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার সময় সীতাকু- উপজেলার সীতাকু- মেডিকেলের সামনে প্রাইভেটকার নিয়ে চট্টগ্রামের দিকে যাওয়ার পথে প্রাইভেটকারটি সামনের একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয় এর পর পেছন থেকে আসা অপর একটি ট্রাক দ্রুতগতিতে প্রভেটকারটিকে সজোরে ধাক্কা দিলে প্রাইভেটকারে থাকা যাত্রীরা মারাত্মক আহত হয়।
স্থানীয়রা আহতদেরকে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। মারাত্মক আহত বিএনপি নেতা সোহেলকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় বলে পারিবারিক ভাবে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সালাউদ্দিন সোহেল সীতাকু- উপজেলার যুবদলের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। বিগত স্থানীয় ইউপি নির্বাচনে সীতাকু- উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের বিএনপির মনোনিত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নিহত সালাউদ্দিন সীতাকু- উপজেলার মুরাদপুর ইউনিয়নের মো. নিজামের পুত্র বলে জানা যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন













