বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুনামগঞ্জে দুইপক্ষের সংঘর্ষ, নিহত ৩

জলমহালের মালিকানা নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন তাজুল ইসলাম (৩৫)। তিনি হাতিয়া গ্রামের শান উল্লাহর ছেলে। এ সময় একই গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে উজ্জল (২৫) ও ইছহাক মিয়ার ছেলে শাহারুল (২৪) গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৪টার দিকে তাদের মৃত্যু হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ওসমানী হাসপাতাল সূত্র ও দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বেলা ১১টার দিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের একরার চৌধুরী ও পার্শ্ববর্তী কুলঞ্জ গ্রামের মাসুদ মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ সুপার মো. হারুন অর-রশীদ জানান, হাতিয়া গ্রামের একরার চৌধুরী ও পার্শ্ববর্তী কুলঞ্জ গ্রামের মাসুদ মিয়ার সমর্থকদের মধ্যে গুরামারা সাতপাকিয়া (প্রকাশিত জারুলিয়া) জলমহালের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে একজন ঘটনাস্থলে মারা যায়। বাকি দুইজন চিকিৎসাধীন অবস্থায় ওসমানী হাসপাতালে মারা যায়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে