শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেই জুনায়েদকে মনে আছে, জুনায়েদ এখন কী করছে?

ধানমন্ডি লেকে এক বন্ধুকে মারধর করার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছিল মনে আছে? ভিডিওটির খলনায়ক জুনায়েদ তার বন্ধুকে মারছিলেন আর বলছিলেন, ‘আমি জুনায়েদ, কোন মন্ত্রী…।’ সেই জুনায়েদ কিন্তু আর আগের মতো নেই, নিজেকে বদলে ফেলেছেন অনেকখানি। শুরু করেছেন পড়াশোনা, অংশ নিচ্ছেন সমাজসেবামূলক কাজে।

জুনায়েদের সঙ্গে কথা বলেছে একটি জাতীয় দৈনিক। বদলে যাওয়া জুনায়েদ বলেন, ‘আমি মারধরের জন্য যতোটা অনুতপ্ত তারচেয়েও বেশি অনুতপ্ত মাদক গ্রহণের বিষয়ে। মাদকই আমাকে ভুল পথে নিয়ে গেছে। মাদকের প্রভাবেই আসলে এসব হয়েছে।’

জুনায়েদের সঙ্গে ফোনে কথা বলার সময় আশেপাশে কিছু বাচ্চার শব্দও শোনা গেছে। জুনায়েদ জানান, তিনিসহ কয়েকজন বস্তির কিছু বাচ্চাকে পড়াচ্ছেন। যাত্রাবাড়ীতে খোলা হয়েছে অস্থায়ী স্কুল। স্কুলে জুনায়েদসহ ক্লাস নেন ৪জন। স্কুলটির নাম আলোর পরশ। পাশাপাশি বেশকিছু সমাজসেবামূলক কাজে অংশ নেন জুনায়েদরা।

জুনায়েদ বলেন, ‘ভুল হয়ে গেছে। নিজেকে শুধরে নিচ্ছি। সঙ্গদোষেই খারাপ পথে গিয়েছিলাম। জীবনের ওপর দিয়েও গেছে খানিকটা ঝড়। মানুষের জন্য কিছু করার প্রতিজ্ঞা করছি।’

প্রসঙ্গত, বখে যাওয়া মাদকাসাক্ত কিশোর ছিলেন জুনায়েদ। বান্ধবী ঘটিত কিছু বিষয়ে বন্ধুর সঙ্গে মারামারি করেন। স্কুল পাশ করার পর এইচএসসিতে নিয়মিত হতে পারেননি। জুনায়েদের বক্তব্য, ‘আমি পড়াশোনায় খুব একটা খারাপ নই। কীভাবে যেন অন্ধকারে চলে গিয়েছিলাম। বর্তমানে একটা ডিপ্লোমা কোর্স করছি। এরপর বিশ্ববিদ্যালয়ে পাঠ নেব।’

২০১৬ সালের ১৩ মার্চ ধানমণ্ডির লেকে একটি মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ১০ মিনিট সময়সীমার ভিডিও ফুটেজটিতে দেখা যায়, বান্ধবীকে কেন্দ্র করে এক যুবককে মারধর করছেন জুনায়েদ। পরে এই অপরাধে গ্রেপ্তার হন জুনায়েদ। বর্তমানে জামিনে আছেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত