রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্কুলশিক্ষার্থীকে অপহরণ করে, মুক্তিপণ দাবি!

রাজধানীর উপকণ্ঠ সাভারের তালেবপুর এলাকা থেকে সাদিয়া আফরিন শিমু (১৩) নামের এক স্কুলশিক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার কোচিং করে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়।

ওই ছাত্রীর বাড়ি মানিকগঞ্জের সিংগাইর থানার জয়মণ্ডপ এলাকায়। সে বাড়ির কাছাকাছি সাভারের তালেবপুর উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী। তার বাবার কাছ থেকে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।

শিমুর বাবা লুৎফর রহমান খান জানান, কোচিং করে বাড়ি ফেরার পথে ইরতা এলাকা থেকে শিমুকে অপহরণ করে দুর্বৃত্তরা। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে আজ শুক্রবার মানিকগঞ্জের সিংগাইর থানায় তিনি মামলা করেছেন।

শিমুর বাবা আরো জানান, থানায় অভিযোগ করে আসার পরপরই দুর্বৃত্তরা মুঠোফোনে তাঁর কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় শিমুকে প্রাণে হত্যা করা হবে বলেও হুমকি দেয়।

বিষয়টি জানিয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দউজ্জামান জানান, যে মুঠোফোন ব্যবহার করে হুমকি দেওয়া হয়েছে, তা চিহ্নিত করে অপহরণকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি